Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

BBC Documentary: বিবিসির বিতর্কিত তথ্যচিত্র নিয়ে কড়া কেন্দ্র, ভিডিয়ো, টুইট ব্লকের নির্দেশ ইউটিউব, টুইটারকে

BBC
BBC

 

নয়াদিল্লি, ২১ জানুয়ারি : দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিবিসির বিতর্কিত তথ্যচিত্র ‘দ্য মোদী কোয়েশ্চেন’ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে শোরগোল। বিবিসির এই বিতর্কিত ডকুমেন্টারি নিয়ে এবার আরও কড়া কেন্দ্র। ইউটিউব থেকে তো বটেই টুইটার থেকেও ওই ডকুমেন্টারি সম্পর্কিত যাবতীয় টুইট ডিলিট করার নির্দেশ দিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক ।


প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে এই তথ্যচিত্র ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তা নিয়ে মুখ খোলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকও। ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দেন যে ভারতের প্রধানমন্ত্রীকে ঘিরে তথ্যচিত্রে পেশ করা ‘চরিত্রায়ণ’কে তিনি সমর্থন করেন না। বিতর্কে ঝড় এসে পৌঁছয় ভারতের মাটিতেও। এই তথ্যচিত্রের প্রথম পর্বের ভিডিয়ো যেমন ইউটিউবে আসে তেমনই তা নিয়ে প্রায় ৫০ টি টুইটও টুইটারে প্রকট হতে থাকে নেটিজেনদের মধ্যে। সূত্রের দাবি, ইউটিউবকে ওই ভিডিয়ো ব্লক করতে বলার পাশাপাশি কেন্দ্র টুইটারকেও টুইটগুলি ব্লক করার নির্দেশ দিয়েছে। দিল্লির তরফে ইতিমধ্যেই এই ইস্যুতে মুখ খোলে ভারতের বিদেশমন্ত্রক। বিদেশ মন্ত্রকের তরফে সাফ জানানো হয়েছে, এটি একটি প্রচারধর্মী ভিডিয়ো। সূত্রের দাবি, বিদেশমন্ত্রক, স্বরাষ্ট্রমন্ত্রক ও তথ্য ও সম্প্রচার মন্ত্রক এই ভিডিয়ো খতিয়ে দেখেছে। সেখানে তাঁরা মনে করছে, এই তথ্যচিত্র ভারতের সুপ্রিম কোর্টের কর্তৃত্ব ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে। দিল্লি এই তথ্য চিত্র নিয়ে সাফ জানিয়েছে, ঔপনিবেশিক মানসিকতা থেকে এই তথ্যচিত্রকে তুলে ধরা হয়েছে।


বিদেশমন্ত্রক সূত্রে বলা হয়েছে, এই তথ্যচিত্র ভারতে ইউটিউবে নেই। তবে কিছু ইউটিউব চ্যানেলে প্রচারধর্মী উদ্দেশে এই ভিডিয়ো আপলোড করা হয়েছে। জানা গিয়েছে, ২০২১ তথ্যপ্রযুক্তি আইনে বিশেষ ক্ষমতাবলে কেন্দ্রের তরফে এই ভিডিয়োকে ব্লক ও টুইটগুলিকে ব্লক করার কথা বলা হয়েছে।


উল্লেখ্য, আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে একটি ডকু সিরিজের প্রথম পর্ব প্রকাশ করেছে। কেন্দ্রের দাবি, ওই ডকু সিরিজটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সুপ্রিম কোর্ট এবং ভারত সরকার বিরোধী অপপ্রচার দেখানো হয়েছে। শুরু থেকেই বিতর্ক ঘনিয়েছে এই সিরিজকে ঘিরে। গত মঙ্গলবার সম্প্রচার হয় ধারাবাহিক এই সিরিজের প্রথম পর্ব। কিন্তু পরদিনই সেটা ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়। দ্বিতীয় পর্ব ২৪ জানুয়ারি সম্প্রচারিত হওয়ার কথা। যার বিষয়বস্তু হল গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর সময়কাল। বিবিসির ওই সিরিজে মোদীকে প্রবল মুসলিম বিরোধী হিসাবে দেখান হয়েছে। বিদেশমন্ত্রক আগেই ওই সিরিজটিকে ‘পক্ষপাতদুষ্ট’ বলে দেগে দিয়েছে

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…