Country

3 years ago

Yogi will help Uttar Pradesh students:মণিপুরে আটকে পড়া উত্তরপ্রদেশের পড়ুয়াদের সাহায্য করবে যোগী সরকার

Yogi
Yogi

 


লখনউ, ৭ মে  : মণিপুরে আটকে পড়া উত্তরপ্রদেশের পড়ুয়াদের সাহায্য করতে পদক্ষেপ নিয়েছে যোগী আদিত্যনাথ সরকার। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মণিপুরে আটকে পড়া উত্তরপ্রদেশের পড়ুয়াদের সাহায্যের জন্য আবেদনের বিষয়টি আমলে নিয়েছেন এবং স্বরাষ্ট্র দফতরকে নির্দেশ দিয়েছেন।

সেখানে আটকে থাকাদের সাহায্য করতে স্বরাষ্ট্র দফতরকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী। স্বরাষ্ট্র দফতরের প্রধান সচিব সঞ্জয় প্রসাদ মণিপুরের মুখ্য সচিবের সঙ্গে কথা বলেছেন এবং সম্ভাব্য সব ধরনের সাহায্যের অনুরোধ করেছেন। এর পাশাপাশি উত্তরপ্রদেশের ত্রাণ কমিশনারের কার্যালয়কে মণিপুর সরকারের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মণিপুরে হিংসা ক্রমশ ছড়িয়ে পড়েছে, তাতে কমপক্ষে ৮০জন শিক্ষার্থী আটকে পড়েছে।

তিনি জানান, রাতে তা‌দের‌ বাজা‌রিছড়া থানায় আট‌কে রে‌খে জেরা করা হয়। জেরায় প্রদত্ত স্বীকারোক্তির ভিত্তিতে ধৃত‌দের বিরু‌দ্ধে পু‌লিশ সু‌নি‌র্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু ক‌রে‌ছে।


You might also like!