Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

Country

2 years ago

Parliament special session :লোকসভায় পেশ মহিলা সংরক্ষণ বিল, ঈশ্বর আমাকে বেছেছেন: মোদী; অধীরের মন্তব্যে শোরগোল

Women's Reservation Bill introduced in Lok Sabha, God chose me: Modi; Adhir's comments are noisy
Women's Reservation Bill introduced in Lok Sabha, God chose me: Modi; Adhir's comments are noisy

 

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর : বিরোধীদের হট্টগোলের মধ্যেই সংসদের নতুন ভবনের লোকসভায় মঙ্গলবার পেশ করা হল মহিলা সংরক্ষণ বিল। বিলটি পেশ করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। তিনি বলেছেন, এই বিলটি নারীর ক্ষমতায়নের সঙ্গে সম্পর্কিত। সংবিধানের ২৩৯এএ অনুচ্ছেদ সংশোধন করে, দিল্লির জাতীয় রাজধানী অঞ্চলে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষিত হবে।" সংসদের নতুন ভবনে বিশেষ অধিবেশনে পেশ করা এই বিলের নাম দেওয়া হল ‘নারী শক্তি বন্দন’।

মহিলা সংরক্ষণ বিল প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘‘মহিলা সংরক্ষণ বিল আগেও পেশ করা হয়েছে। কিন্তু পাশ করানো হয়নি। ভগবান হয়তো এটা করার (মহিলা সংরক্ষণ বিল) জন্য আমায় বেছে নিয়েছেন। মা-বোনেদের আশ্বস্ত করছি। এই বিলকে আইনে পরিণত করার জন্য আমরা সংকল্পবদ্ধ।’’ প্রধানমন্ত্রীর পর সংসদের নতুন ভবনের লোকসভায় বক্তৃতা করেন অধীর চৌধুরী। মহিলা সংরক্ষণ বিলের ইতিহাস নিয়ে কথা বলেন অধীর। অধীর বলেন যে, কংগ্রেস আমলে বিলটি আনা হয়েছিল। উদ্যোগী হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। যার প্রতিবাদ জানান শাসকদলের সাংসদেরা।

You might also like!