Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Cold and Fog in Delhi: দিল্লিতে শীতের দাপট রয়েছেই; পিছু ছাড়ছে না কুয়াশা, বিঘ্নিত রেল পরিষেবা

Winter is in full swing in Delhi
Winter is in full swing in Delhi

 

নয়াদিল্লি, ২৪ জানুয়ারি: রাজধানী দিল্লিতে শীতের দাপট বজায় রয়েছে, পিছু ছাড়ছে না কুয়াশাও। বুধবার সকালেও কুয়াশার চাদরে ঢাকা থাকল দিল্লির আকাশ-বাতাস। তবে, কুয়াশার পরিমাণ এদিন তুলনামূলক কম ছিল। তবুও বিঘ্নিত হয়েছে রেল পরিষেবা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দিল্লিগামী বেশ কয়েকটি ট্রেন দেরিতে চলচল করেছে। ফলে দুর্ভোগে পড়েন বহু যাত্রী। বুধবার সকাল ৬.৩০ মিনিটেও কুয়াশার চাদরে ঢাকা ছিল দিল্লির আর কে পুরম এলাকা। দিল্লির পাশাপাশি উত্তর ভারতের অন্যান্য রাজ্যও এদিন ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল।

ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, সমগ্র উত্তরভারত জুড়ে আগামী পাঁচ দিন অতি ঘন কুয়াশা জারি থাকবে। দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ এবং বিহারের বিস্তীর্ণ অংশে রাত ও সকালের দিকে এই পরিস্থিতি দেখা যাবে। মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড, পশ্চিমবঙ্গ, অসম, মেঘালয়, মিজোরাম এবং ত্রিপুরাতেও পরবর্তী তিনদিন কুয়াশাচ্ছন্ন থাকবে বলে জানানো হয়েছে। উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলির সঙ্গে বিহারেও আগামী দু'দিন তীব্র ঠান্ডা অনুভূত হবে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…