Breaking News

 

Country

2 years ago

Tamil Nadu Governor R N Ravi: সস্ত্রীক উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পুজো দিলেন আর এন রবি, অংশ নিলেন আরতিতেও

Tamil Nadu Governor R N Ravi
Tamil Nadu Governor R N Ravi

 

উজ্জ্বয়িনী, ১৮ অক্টোবর  : তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবি মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলার বিখ্যাত মহাকালেশ্বর মন্দির দর্শন করেন। তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবি বুধবার সকালে মহাকালেশ্বর মন্দিরে পূজার্চনা ও প্রার্থনা করেন। রাজ্যপাল রবি তাঁর স্ত্রীর সঙ্গে বুধবার সকালে মন্দিরে আসেন। সেখানে তাঁরা উভয়েই মহাকাল মন্দিরের বিখ্যাত ভস্ম আরতিতে অংশ নেন। এই মন্দিরে ভস্ম আরতি একটি জনপ্রিয় রীতি। রাত ৩টে থেকে ভোর সাড়ে ৫টা পর্যন্ত 'ব্রহ্ম মুহুর্ত' -এর সময় এই আরতি করা হয়।

মন্দিরের নন্দী হলে বসে ভস্ম আরতি দেখার পর, রাজ্যপাল মন্দিরের গর্ভগৃহে গিয়ে বাবা মহাকালের (ভগবান শিব) জলাভিষেকও করেন। মহাকালেশ্বর ম্যানেজমেন্ট কমিটি তামিলনাড়ুর রাজ্যপালকে বাবা মহাকালের ছবি ও একটি শাল উপহার দিয়ে সম্মান জানায়। বিভিন্ন বিখ্যাত ব্যক্তিত্ব এবং রাজনীতিবিদরা ভগবান শিবের আশীর্বাদ নিতে এই মন্দিরে আসেন। গত মাসে গোয়ার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে মহাকালেশ্বর মন্দিরে দর্শন করে ভস্ম আরতিতে অংশ নিয়েছিলেন।


You might also like!