Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Country

2 years ago

Vijayakanth Death :বিজয়কান্তের মতো ভালো মানুষ আমরা কখনই পাব না, ডিএমডিকে প্রধানের প্রয়াণে ব্যথিত রজনীকান্ত

Vijayakanth Death
Vijayakanth Death

 

চেন্নাই, ২৯ ডিসেম্বর : ডিএমডিকে প্রধান তথা প্রখ্যাত অভিনেতা বিজয়কান্তের অকাল-প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন তামিল অভিনেতা রজনীকান্ত। শোকপ্রকাশ করে রজনীকান্ত বলেছেন, বিজয়কান্তের মতো ভালো মানুষ আমরা কখনই পাব না। করোনায় আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি ছিলেন বিজয়কান্ত, বৃহস্পতিবার জীবনাবসান হয়েছে তাঁর। বিজয়কান্তের প্রয়াণে শোকব্যক্ত করে রজনীকান্ত বলেছেন, "বিজয়কান্তের মতো ভালো মানুষ আমরা কখনই পাব না। রাজনীতি ও চলচ্চিত্রে তাঁর মতো কেউ নেই। এই ক্ষতি অপূরণীয়।” শুক্রবার সকালে চেন্নাই বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বলেন রজনীকান্ত।

রজনীকান্ত আরও বলেছেন, "নিজের প্রিয় বন্ধুকে হারানো দুর্ভাগ্যজনক, এটা বেদনাদায়ক। আমরা সবাই ভাবছিলাম, তিনি স্বাস্থ্য সমস্যা থেকে সেরে উঠবেন। কিন্তু আমরা যখন সাম্প্রতিক ডিএমডিকে মিটিংয়ে বিজয়কান্তকে দেখলাম, আমি কিছুটা আশা হারিয়েছি। তিনি মানুষের জন্য অনেক ভালো কিছু করতে পারতেন।"

You might also like!