Country

1 year ago

Heatwave Forecast: ৩১ মে পর্যন্ত বজায় থাকবে দাবদাহ, দিল্লি-সহ বিভিন্ন রাজ্যে জারি সতর্কতা

Heatwave Forecast (File Picture)
Heatwave Forecast (File Picture)

 

নয়াদিল্লি, ৩০ মে: উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতে দহনজ্বালা অব্যাহত। গরমে হাঁসফাঁস করছে দিল্লি, রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, এমনকি জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশও। বিগত প্রায় দু'সপ্তাহ ধরে তাপপ্রবাহ চলেছে দিল্লি-সহ উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতের বিভিন্ন রাজ্য। গত কয়েক দিন ধরেই তীব্র তাপপ্রবাহের কবলে পড়েছে মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওডিশা ও উত্তর প্রদেশও। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, আপাতত গরম রেহাই মিলবে না, ৩১ মে পর্যন্ত বজায় থাকবে দাবদাহ। তারপর কি কমবে গরম, আপাতত সেটা বলতে পারছেন না আবহাওয়াবিদরা।

ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, পঞ্জাব, হরিয়ানা-চণ্ডীগড়-দিল্লি, পশ্চিম উত্তর প্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং ওডিশার বিভিন্ন অংশে ৩১ মে পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি বিরাজ করবে। এবার গরম কিছুটা কমতে পারে জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশে। জম্মু ও কাশ্মীরের জুনের শুরুতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে, প্রবল গরমের মধ্যেই একদিনে ২২০টি আগুন লাগার বিষয়ে ফোন পেয়েছে দিল্লি দমকল। দীপাবলির সময় পাওয়া ফোনকলের থেকেও যা বেশি। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন দিল্লি দমকলের ডিরেক্টর অতুল গর্গ।


You might also like!