Country

3 years ago

Mamata Banerjee : 'ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে তৃণমূলকে ভোট দিন', মেঘালয়ে মমতা

Mamata Banerjee
Mamata Banerjee

 

মেঘালয়, ২২ ফেব্রুয়ারিঃ  ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে তৃণমূলকে ভোট দেওয়ার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'তৃণমূলই একমাত্র মেঘালয়ে উন্নয়ন করতে পারবে। এই সরকারকে বদলে দিন।'

২৭ ফেব্রুয়ারি মেঘালয় বিধানসভার ভোট। তার আগে বুধবার শেষ দফার প্রচারে রাজাবালা বিধানসভা কেন্দ্রে নির্বাচনী সভায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বিধানসভা ভোটের আগে এই নিয়ে তৃতীয়বার মেঘালয়ে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেঘালয়ে দাঁড়িয়ে তৃণমূলকে ভোট দেওয়ার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

চিকিৎসার প্রসঙ্গ তুলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মেঘালয়ের সভা থেকে বলেন, 'এখন আপনাদের চিকিৎসা করতে হলে কলকাতা, গুয়াহাটি যেতে হয়। কেন মেঘালয়ে ভালো হাসপাতাল হবে না?' মমতার বক্তব্যে উঠে আসে কেন্দ্রীয় দল পাঠানোর প্রসঙ্গ। বলেন, 'বাংলায় কথায় কথায় সেন্ট্রাল টিম পাঠায়, অত্যাচার করে। মেঘালয়ের সীমান্তে সীমান্তে গুলি চালায়। কখনও মেঘালয়ে গুলি চালায়, কখনও দুর্নাম রটিয়ে দেয়।'

মেঘালয় মূলত আদিবাসী ও সংখ্যালঘু সম্প্রদায়ের বাস। সেখানকার সভা থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির সপক্ষেও সওয়াল করেন তিনি। মমতা বলেন, 'আমি সব ধর্মস্থানে যাই। কারণ সবার সঙ্গে থাকাটাই আমাদের সব থেকে বড় ধর্ম।'


You might also like!