
অমৃতসর, ২১ ডিসেম্বর : ঘন কুয়াশায় চারিদিক অন্ধকার, স্পষ্টভাবে দেখা যাচ্ছে না কিছুই। প্রতিকূল এই পরিস্থিতিতেও সীমান্তে প্রহরারত সীমান্ত রক্ষী বাহিনী। অনুপ্রবেশ, চোরাচালানের চেষ্টা রুখতে সর্বদা সতর্ক রয়েছেন বীর জওয়ানরা। বুধবার সকালে পঞ্জাবের অমৃতসরে আত্তারি-ওয়াঘা সীমান্ত কুয়াশার চাদরে ঢাকা পড়ে যায়, দৃশ্যমানতার অভাবে স্পষ্টভাবে কিছুই দেখা যাচ্ছিল না। একইসঙ্গে ছিল শীতের দাপট। এই প্রতিকূল পরিস্থিতিতেও সীমান্তে প্রহরারত ছিলেন বীর বিএসএফ জওয়ানরা।
বিএসএফ-এর ইন্সপেক্টর মুকেশ গুপ্তা বলেছেন, আবহাওয়া যাইহোক না কেন, আমরা আমাদের টহল অব্যাহত রাখি। আমরা অনুপ্রবেশ, চোরাচালানের চেষ্টা নস্যাৎ করতে সজাগ রয়েছি। দৃশ্যমানতা ১০ মিটারেরও কম গিয়েছে, তবুও আমাদের দেশ এবং নাগরিকদের রক্ষা করতে আমরা এখানে প্রহরায় রয়েছি।
