
নয়াদিল্লি, ১৩ মে : শনিবার উত্তরপ্রদেশের সোয়ার বিধানসভা আসনের উপনির্বাচন আপনা দল (এস) প্রার্থী শফিক আহমেদ আনসারি জয়ী হয়েছেন। আপনা দল (এস) এবং বিজেপি জোটের প্রার্থী আনসারি সমাজবাদী পার্টির প্রার্থী অনুরাধা চৌহানকে ৮৭২৪ ভোটে পরাজিত করে সোয়ার আসনে জয়ী হয়েছেন।
শনিবার কর্ণাটক বিধানসভা নির্বাচনের ভোট গণনার পাশাপাশি উত্তর প্রদেশের সোয়ার এবং ছানবে বিধানসভা আসনে বিধানসভা উপনির্বাচনেরও ভোট গণনা হয়। প্রসঙ্গত, সপা বিধায়ক আবদুল্লাহ আজমের বিধানসভায় পদ বাতিল হওয়ার পরে রামপুর জেলার সোয়ার বিধানসভা আসনটি খালি হয়ে যায়। গত ১০ মে এদুটি আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ হয়।
রামপুর জেলার সোয়ার বিধানসভা আসনটি গত ১৩ ফেব্রুয়ারি শূন্য ঘোষণা করা হয়েছিল। মোরাদাবাদ আদালত ১৫ বছরের পুরনো একটি মামলায় সমাজবাদী পার্টির নেতা আজম খানের ছেলে আবদুল্লাহ আজম খানকে দুই বছরের কারাদণ্ডের সাজা দেয়।
