Country

3 years ago

Lakhimpur : লখিমপুর হিংসা : শীর্ষ আদালতে আশিষের জামিনের বিরোধিতা করল উত্তর প্রদেশ সরকার

Lakhimpur Case
Lakhimpur Case

 

নয়াদিল্লি, ১৯ জানুয়ারি : লখিমপুর খেরি হিংসা মামলায় অন্যতম অভিযুক্ত আশিষ মিশ্রর জামিনের আবেদনের বিরোধিতা করল উত্তর প্রদেশ সরকার। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আশিষের জামিনের আবেদনের বিরোধিতা করে উত্তর প্রদেশ সরকার জানিয়েছে, অভিযুক্তের অপরাধ গুরুতর ছিল এবং এই অপরাধের বিষয়ে জামিন দেওয়া সমাজের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে।

এলাহাবাদ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিযুক্ত আশিস মিশ্র। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আশিষের জামিনের আবেদনের শুনানি হয়। এদিন উত্তর প্রদেশের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল গরিমা প্রসাদ সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জে কে মহেশ্বরীর বেঞ্চে বলেছেন, আশিষের অপরাধ গুরুতর। তাই আশিষ মিশ্রের জামিনের আবেদনের বিরোধিতা করছেন তাঁরা। উত্তর প্রদেশ সরকা পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়, "গুরুতর এবং জঘন্য অপরাধ, জামিন দেওয়া হলে সমাজে বিরূপ প্রভাব ফেলতে পারে।"

You might also like!