Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Amit Shah : ত্রিপুরায় পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ধর্মনগর ও সাব্রুমে অংশ নেবেন জনবিশ্বাস যাত্রায়

Amit Shah
Amit Shah

 

আগরতলা, ৫ জানুয়ারি  : ‘জনবিশ্বাস যাত্রা’র সূচনা করতে আগরতলায় এসে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ বৃহস্পতিবার দুপুরে মহারাজা বীরবিক্রম বিমানবন্দরে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ অন্যান্যরা তাঁকে অভ্যর্থনা জানিয়েছেন। গতকাল বুধবার রাতে আগরতলায় আসবেন বলে স্থির হয়েছিল। কিন্তু, ঘন কুয়াশার দরুন তাঁর বিমান আগরতলায় অবতরণ করতে পারেনি। ফলে তিনি গুয়াহাটি চলে গিয়েছিলেন। আজ সকালেও ঘন কুয়াশার জন্য আগরতলায় আসতে তাঁর বিলম্ব হয়েছে। আগরতলায় পৌঁছেই তিনি হেলিকপ্টারে সোজা উত্তর ত্রিপুরার ধর্মনগরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।

প্রসঙ্গত, আজ ধর্মনগরে এবং ২-টায় সাব্রুমে জনবিশ্বাস যাত্রার সূচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রথমে কদমতলা থেকে সবুজ পতাকা নাড়িয়ে জনবিশ্বাস যাত্রার রথের সূচনা করবেন তিনি। এর পর ধর্মনগরে জনসভা শেষে জনৈক কার্যকর্তার বাড়িতে দুপুরের আহার সারবেন। সেখান থেকে যাবেন দক্ষিণ ত্রিপুরার সাব্রুমে। সেখানে জনবিশ্বাস যাত্রার সূচনা করে তিনি জনসভায় অংশ নেবেন।

আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বিমানবন্দরে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, সাংসদ বিপ্লবকুমার দেব, বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এবং বিজেপির উত্তর-পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত সাংসদ সম্বিত পাত্রা অভ্যর্থনা জানিয়েছেন।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…