Country

3 years ago

Uma Shankar Bhargava: বিদিশার লোকেশ উদ্ধার হলেও বাঁচল না, ৬০ ফুট গভীর নলকূপে আটকে ছিল বালকটি

lokesh
lokesh

 

বিদিশা, ১৫ মার্চ : দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর উদ্ধার করা সম্ভব হলেও, প্রাণে বাঁচানো সম্ভব হল না মধ্যপ্রদেশের বিদিশার লোকেশকে। ৬০ ফুট গভীর নলকূপে আটকে পড়েছিল লোকেশ, বুধবার সকালে লোকেশকে উদ্ধার করা হয়। তৎক্ষণাৎ তাঁকে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে। কিন্তু প্রাণে বাঁচানো সম্ভব হয়নি।

ডিসি উমা শঙ্কর ভার্গব বলেছেন, "আমরা যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু শিশুটিকে বাঁচাতে পারিনি।মুখ্যমন্ত্রী শোক ব্যক্ত করেছেন এবং শিশুটির পরিবারকে ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন। যারা অপরাধী তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।"

মঙ্গলবার ৬০ ফুট গভীর নলকূপে পড়ে গিয়েছিল লোকেশ, ৬০ ফুট গভীর নলকূপের ভিতরে ৪৩ ফুটে সে আটকে ছিল। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও অন্যান্য টিম দীর্ঘ চেষ্টার পর মঙ্গলবার সকালে লোকেশকে নলকূপের বাইরে বের করে আনে। মঙ্গলবার রাত ১১.৩০ মিনিট থেকে শুরু হয় উদ্ধারকাজ, কিন্তু ৮ বছরের বালক লোকেশকে বাঁচানো সম্ভব হল না।

You might also like!