Country

3 years ago

Train Accident : মর্মান্তিক! ভিডিও শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনা, ট্রেনের ধাক্কায় মৃত দুই যুবক

Train Accident
Train Accident

 

নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি:  মোবাইল কেড়ে নিল তরতাজা দুই যুবকের প্রাণ! রেল লাইনে দাঁড়িয়ে মোবাইলে ভিডিও বানাচ্ছিল তারা! সেই সময় আচমকাই চলে আসে ট্রেন! ট্রেনের ধাক্কায় প্রাণ হারায় দুই যুবক! ঘটনাটি ঘটেছে দিল্লির শাহদারা এলাকায়। ২২ ফেব্রুয়ারি ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মৃত দুই যুবকের মোবাইল ফোনটি পাওয়া যায়। সেখান থেকে মৃতদের শনাক্ত করা সম্ভব হয়েছে।

শুক্রবার সকালে পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই যুবকের মধ্যে একজনের নাম বংশ শর্মা, বয়স ২৩ বছর এবং অপর জনের নাম মনু, বয়স ২০ বছর। দিল্লি পুলিশ জানিয়েছে ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, রেল লাইনে দাঁড়িয়ে মোবাইলে ভিডিও করার সময় ট্রেনের ধাক্কায় ওই দুই যুবকের মৃত্যু হয়।

You might also like!