Country

2 years ago

Two terrorists, rifle and hand grenade recovered along LoC in Kupwara:কুপওয়ারায় এলওসি-তে নিকেশ দুই সন্ত্রাসবাদী, রাইফেল ও হ্যান্ড গ্রেনেড উদ্ধার

Two terrorists, rifle and hand grenade recovered along LoC in Kupwara
Two terrorists, rifle and hand grenade recovered along LoC in Kupwara

 

শ্রীনগর, ১৯ জুলাই : জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় নিয়ন্ত্রণ রেখায় দুই সন্ত্রাসবাদীকে গুলি করে নিকেশ করল সুরক্ষা বাহিনী। সেনাবাহিনী, সীমান্ত রক্ষী বাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে বুধবার সকালে কুপওয়ারা জেলার মাচ্ছাল সেক্টরে এলওসি-তে নিকেশ হয়েছে ওই দুই সন্ত্রাসবাদী। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ৪টি একে রাইফেল, ৬টি হ্যান্ড গ্রেনেড ও অন্যান্য সরঞ্জাম।

সেনাবাহিনীর চিনার কর্পস জানিয়েছে, বুধবার সকালে কুপওয়ারা জেলার মাচ্ছাল সেক্টরে (খাকি প্যাচ) এলওসি-তে দুই সন্ত্রাসবাদীকে নিকেশ করেছে সেনাবাহিনী, সীমান্ত রক্ষী বাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী। ওই সন্ত্রাসবাদীরা ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করছিল। এই দুই জঙ্গিকে নিকেশ করে বিগত ৪৮ ঘন্টার মধ্যে দু'বার অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দিল সুরক্ষা বাহিনী।


You might also like!