Country

2 years ago

Jammu & Kashmir:কাশ্মীরের অনন্তনাগে গ্রেফতার লস্কর জঙ্গিদের দুই মদতদাতা, আগ্নেয়াস্ত্র ও গ্রেনেড উদ্ধার

Two supporters of Lashkar militants arrested in Kashmir's Anantnag, firearms and grenades recovered
Two supporters of Lashkar militants arrested in Kashmir's Anantnag, firearms and grenades recovered

 

শ্রীনগর, ২২ জুন : জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় লস্কর-ই-তৈবা জঙ্গিদের দুই মদতদাতাকে গ্রেফতার করল অনন্তনাগ পুলিশ। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার বিজবেহারা এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ-সহ লস্কর জঙ্গিদের দুই মদতদাতাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ এক লক্ষ টাকা, ১২টি একে-৪৭ রাইফেলের গুলি ও একটি গ্রেনেড। ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

শীর্ষ এক পুলিশ কর্তা বৃহস্পতিবার সকালে জানিয়েছেন, ধৃতদের নাম-বিজবেহারার আরওয়ানি এলাকার বাসিন্দা আবরার উল হক কাটু ও বিজবেহারার শেতিপোরা এলাকার বাসিন্দা তৌসিফ আহমেদ ভাট। নাকা চেকিংয়ের সময় দুই সন্দেহভাজনকে আগ্নেয়াস্ত্র, নগদ টাকা ও গোলাবারুদ-সহ গ্রেফতার করেছে পুলিশ।


You might also like!