
মুম্বই, ২৭ এপ্রিল : মারাত্মক দুর্ঘটনা ঘটে গেল মুম্বইয়ের মেরিন ড্রাইভে। সোমবার সকালে মেরিন ড্রাইভ এলাকায় গিরগাও চৌপাটির কাছে দু'টি স্কুটি ও বাইকের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই মারাত্মক ছিল যে ৩ জন মারা গিয়েছেন। নিহতদের মধ্যে একজন প্রবীণ নাগরিক, একজন যুবক এবং একজন যুবতী রয়েছেন।
সকাল ৫.৪৫ মিনিট নাগাদ মুম্বইয়ের মেরিন ড্রাইভ এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটেছে। গিরগাও চৌপাটির কাছে একটি বাইক ও দু'টি স্কুটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে তিনজন আরোহীই ঘটনাস্থলেই মারা যান। নিহতদের মধ্যে রয়েছেন একজন ৬০-৬৫ বছর বয়সী প্রবীণ নাগরিক, একজন যুবক এবং একজন যুবতী। ঘটনার খবর পেয়ে মেরিন ড্রাইভ পুলিশ অবিলম্বে ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ তিনটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
