Country

2 years ago

Jammu and Kashmir:ভারী বৃষ্টিতে জম্মু-কাশ্মীরের কাঠুয়ায় ভেঙে পড়ল দু'টি বাড়ি, ৫ জনের মৃত্যুর শঙ্কা!

Two houses collapsed in Jammu and Kashmir's Kathua due to heavy rain, 5 people are feared dead!
Two houses collapsed in Jammu and Kashmir's Kathua due to heavy rain, 5 people are feared dead!

 

জম্মু, ১৯ জুলাই : জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় ভারী বৃষ্টির জেরে ভেঙে পড়ল দু'টি বাড়ি। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে ৩ জনের, এছাড়াও আরও দু'জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই ৩টি দেহ উদ্ধার হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারী বৃষ্টিপাতের মধ্যেই বুধবার সকালে কাঠুয়া জেলার বানী এলাকায় দু'টি বাড়ি ভেঙে পড়ে।

প্রবল বৃষ্টিরপাতের কারণে বানীর সুরজন মোরহা আরুয়াদ ব্লকে মুশতাক আহমেদ ও আবদুল কাইয়ুমের দু'টি বাড়ি ভেঙে পড়ে। শিশু-সহ পাঁচজন দু'টি বাড়ির নীচে চাপা পড়ে যায়। তাঁদের মধ্যে ৩ জনের দেহ উদ্ধার করা হয়েছে, আরও দু'জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। শেষ খবর পাওয়া অনুযায়ী, উদ্ধারকাজ এখনও চলছে।

You might also like!