Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Country

2 years ago

Uttar Pradesh:উত্তরপ্রদেশের বাদাউনে দুষ্কৃতীদের গুলিতে আহত দুই কৃষক

Two farmers were injured in Badaun, Uttar Pradesh
Two farmers were injured in Badaun, Uttar Pradesh

 

বাদাউন, ২৯ ডিসেম্বর  : উত্তরপ্রদেশের বাদাউনে দুষ্কৃতীদের গুলিতে আহত হয়েছেন দুই কৃষক। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে থানা এলাকার লাবড়ি গ্রামের বাসিন্দা কৃষক দাতারাম আগুনের পাশে বসে ক্ষেত পাহারা দিচ্ছিলেন। বাইকে করে তিন দুষ্কৃতী এসে দাতারামকে গুলি করে বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় দাতারামকে তাঁর পরিবারের সদস্যরা জেলা হাসপাতালে ভর্তি করে। দাতারাম গুলিবিদ্ধ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই থানা এলাকার সিমরা গ্রামে ক্ষেত পাহারা দেওয়ার জন্য ভারার উপর শুয়ে ছিলেন মুনেশ নামক আর এক কৃষক। তাঁকেও দুষ্কৃতীরা গুলি করে। মুনেশ জানায়, দুষ্কৃতীরা চিকিৎসার জন্য তাঁর পকেটে ৯৫০ টাকা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়।

দুষ্কৃতীদের দুই কৃষককে গুলি করার ঘটনার পর মাঠ পাহারাদার কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্তমানে পুলিশ দুটি ঘটনারই তদন্ত শুরু করেছে। ঘটনার খবর পাওয়া মাত্রই জেলা হাসপাতালে পৌঁছে যান এসপি সিটি এ কে শ্রীবাস্তব। যেখানে তিনি আহতদের খোঁজখবর নেন এবং তাদের কাছ থেকে ঘটনার তথ্য সংগ্রহ করেন। কদর চক থানা পুলিশ জানায়, পরিবারের সদস্যদের দায়ের করা অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু করা হয়েছে এবং দুষ্কৃতীদের খোঁজ শুরু করেছে পুলিশ।


You might also like!