
পালঘর, ১৪ এপ্রিল : ভারতীয় সংবিধানের স্থপতি বি আর আম্বেদকরের জন্মবার্ষিকীর প্রাক্কালে আয়োজিত অনুষ্ঠানে, মহারাষ্ট্রের পালঘর জেলার ভিরার শহরে একটি গাড়িতে লাগানো একটি লোহার পতাকার খুঁটি একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারের সংস্পর্শে আসার পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু'জনের মৃত্যু হয়েছে এবং পাঁচজন আহত হয়েছে, শুক্রবার এমনটাই জানিয়েছে পুলিশ।
বি আর আম্বেদকরের জন্মবার্ষিকীর প্রাক্কালে একটি মিছিল বের হওয়ার পরে বৃহস্পতিবার গভীর রাতে এই ঘটনা ঘটে। পাঁচজন আহতের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর এবং তাদের মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে, মীরা ভাইন্দার-ভাসাই ভিরার পুলিশ কমিশনারেটের একজন সিনিয়র আধিকারিক জানিয়েছেন।
