Country

2 years ago

PM Modi: প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন! ৯ লাখ ৯ হাজার বার মোদীর নাম লিখে ভাইরাল আমেঠীর বৃদ্ধ

PM Modi (File Picture )
PM Modi (File Picture )

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দেশে ও বিদেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভক্তের অভাব নেই। তবে তাঁদের সবাইকে ছাপিয়ে গেলেন উত্তর প্রদেশের আমেঠীর ৬৮ বছরের এক বৃদ্ধ শত্রুঘ্ন বারানওয়াল। তিনি মোদীর কাজে মুগ্ধ হয়ে এক মাসে ৯ লাখ ৯ হাজার বার ‘মোদী মোদী’ লিখছেন। তিনি মোদীকে ভগবান বলে মনে করেন। ইচ্ছাপ্রকাশ করলেন নমোকে স্পর্শ করার।

দেশে নরেন্দ্র মোদীর ভক্তের অভাব নেই। শুধু দেশ কেন, বিদেশেও প্রধানমন্ত্রীর ভক্তের ছড়াছড়ি। কিন্তু তাঁদের সবাইকে ছাপিয়ে গেলেন উত্তর প্রদেশের আমেঠীর বাসিন্দা শত্রুঘ্ন বারানওয়াল। মোদীর কাজে মুগ্ধ হয়ে এক মাসে ৯ লাখ ৯ হাজার বার ‘মোদী মোদী’ লিখছেন ৬৮ বছরের বৃদ্ধ। এ হেন মোদী ভক্তকে নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

আমেঠীর কোতোয়ালির বাবা বালক দাস কুটির এলাকার বাসিন্দা শত্রুঘ্ন-র খুব ইচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করার। জীবনে একবার প্রধানমন্ত্রীকে স্পর্শ করার ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি।

You might also like!