
হায়দরাবাদ, ১ অক্টোবর : রবিবার তেলেঙ্গানা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । এদিন প্রধানমন্ত্রীর তেলেঙ্গানাকে ১৩,৫০০ কোটি টাকারও বেশি মূল্যের নানা উন্নয়ন প্রকল্প উপহার হিসেবে দেওয়ার কর্মসূচি রয়েছে। ওইদিন প্রধানমন্ত্রী কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং তা দেশকে উৎসর্গ করবেন।
প্রধানমন্ত্রী আজ দুপুর ২টো ১৫ মিনিট নাগাদ মাহাবুবনগর জেলায় পৌঁছোবেন। সেখানে তিনি সড়ক, রেল, পেট্রোলিয়ামের মত গুরুত্বপূর্ণ খাতে ১৩,৫০০ কোটি টাকারও বেশি মূল্যের বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্প ঘোষণা করবেন। এছাড়াও প্রাকৃতিক গ্যাস, উচ্চ শিক্ষা প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচিও রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এদিন এখানে একটি সভা করার কথা রয়েছে ।
