Breaking News

 

Country

3 years ago

Road Accident in Madhya Pradesh : ইন্দোর-আহমেদাবাদ হাইওয়ের ওপর ট্রাকে ধাক্কা গাড়ির, মৃত্যু ৩ যুবকের

three youth died in madhya pradesh accident
three youth died in madhya pradesh accident

 

ধার (মধ্যপ্রদেশ), ১৮ এপ্রিল : মধ্যপ্রদেশের ধার জেলায় ইন্দোর-আহমেদাবাদ জাতীয় সড়কের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলার-ট্রাকে ধাক্কা মারল একটি গাড়ির। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জন যুবকের। মঙ্গলবার ভোররাত ৩.৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে ধার জেলার ভোপাভার ইন্টারসেক্সনের কাছে।

সর্দারপুর এসডিপিও রাম সিং মেধা জানিয়েছেন, সংঘর্ষ এতটাই জোরালো ছিল যে গাড়িটি ভেঙে দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ যুবকের। মৃতরা হলেন-গোপাল গর্গ (২৭), অক্ষয় ত্রিবেদী (২৭) ও সন্দীপ রাঠোর (২৮)। পুলিশ মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

You might also like!