Country

3 years ago

Delhi : ব্রেক ফেল করে ফুটপাথে উঠে পড়ল বাস, দিল্লিতে ঘুমিয়ে থাকা ৩ জন আহত

Three injured in delhi road accident
Three injured in delhi road accident

 

নয়াদিল্লি, ১০ জানুয়ারি : রাজধানী দিল্লিতে ব্রেক ফেল করে ফুটপাথের ওপর উঠে পড়ল একটি বাস। বেসামাল হয়ে পেভমেন্টে ধাক্কা মারে বাসটি। ফুটপাথে সেই সময় ঘুমিয়ে ছিলেন কয়েকজন। এই দুর্ঘটনায় ৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন মহিলাও রয়েছেন। মঙ্গলবার সকালে দিল্লির রোহতক রোডে সরাই রোহিল্লা রেল স্টেশনের কাছে নিয়ন্ত্রণ হারায় ক্লাস্টার বাসটি।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ব্রেক ফেল করার কারণেই নিয়ন্ত্রণ হারায় বাসটি। আহত অবস্থায় ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুর্ঘটনার জেরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়, পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


You might also like!