Breaking News

 

Country

3 years ago

One way traffic Rishikesh To Chardham Yatra: ঋষিকেশে চারধাম যাত্রার সময় সপ্তাহে তিন দিন একমুখী যান চলাচল

One way traffic Rishikesh To Chardham Yatra
One way traffic Rishikesh To Chardham Yatra

 

ঋষিকেশ(উত্তরাখণ্ড), ৯ এপ্রিল : চারধাম যাত্রায় পুণ্যার্থীদের চলাচলের সুবিধার্থে প্রস্তুতি শুরু করেছে পুলিশ। ২২ এপ্রিল থেকে এই পবিত্র যাত্রা শুরু হচ্ছে। চারধাম যাত্রার সময় সপ্তাহে তিন দিন ঋষিকেশে একমুখী যান চলাচল করবে। রবিবার পুলিশ মহানির্দেশক অশোক কুমার বলেন, এই ব্যবস্থার উদ্দেশ্য হল যান চলাচল সুশৃঙ্খল রাখা।

এদিন সকালে তিনি স্পষ্ট জানিয়ে দেন, চারধাম যাত্রার পরিপ্রেক্ষিতে শুক্রবার থেকে রবিবার সন্ধ্যা পর্যন্ত রাজ্য সরকারের যানবাহন ছাড়া দেশের অন্যান্য প্রদেশ থেকে আসা যানবাহনগুলির জন্য তপোবন থেকে নেপালি খামার পর্যন্ত একমুখী ব্যবস্থা থাকবে। ট্রাফিক ইন্সপেক্টর সহ ১০০ টিরও বেশি পিআরডি জওয়ান এই ব্যবস্থার উপর নজর রাখবেন। এছাড়াও, সপ্তাহান্তে কোনও যানবাহন ব্যারেজ দিয়ে আসতে দেওয়া হবে না। এর জন্য ঋষিকেশে একজন নোডাল অফিসার সহ একজন ডেপুটি নোডাল অফিসারকে পোস্ট করা হয়েছে।

এর আগে, পুলিশের মহাপরিচালক তেহরি, পাউরি এবং দেরাদুন জেলার পুলিশ কর্তাদের সাথে বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন। তেহরির সিনিয়র পুলিশ সুপার নবনীত সিং ভুল্লর, পুলিশ সুপার (গ্রামীণ) কমলেশ উপাধ্যায়, তেহরির সার্কেল অফিসার রবিন্দর চামোলি সহ পদস্থ পুলিশ কর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

You might also like!