Country

3 years ago

T B Radhakrishnan passed away: কোচির হাসপাতালে জীবনাবসান, ৬৩ বছরে প্রয়াত প্রাক্তন বিচারপতি টি বি রাধাকৃষ্ণন

Thottathil B Radhakrishnan
Thottathil B Radhakrishnan

 

কোচি, ৩ এপ্রিল : কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি থোট্টাথিল বি রাধাকৃষ্ণন প্রয়াত হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। সোমবার সকালে কেরলের কোচির একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিচারপতি রাধাকৃষ্ণন তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এবং ছত্তিশগড় হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবেও দায়িত্বভার পালন করেছেন।

শারীরিক অসুস্থতাজনিত কারণে কোচির হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি থোট্টাথিল বি রাধাকৃষ্ণন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে জীবনাবসান হয়েছে তাঁর। দীর্ঘ ১২ বছরের বেশি সময় ধরে কেরল হাইকোর্টের বিচারপতি ছিলেন রাধাকৃষ্ণন, তিনি কলকাতা হাইকোর্টেরও প্রধান বিচারপতি ছিলেন। তেলেঙ্গানায় বিশেষ হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন রাধাকৃষ্ণন। অন্ধ্রপ্রদেশ এবং ছত্তিশগড় হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবেও দায়িত্বভার পালন করেছেন তিনি।

You might also like!