Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Country

3 years ago

Rajasthan : এবার রাজস্থানের কোটায় হোস্টেলের বারান্দা থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু ছাত্রের

Tragic Death
Tragic Death

 

কোটা(রাজস্থান), ৪ ফেব্রুয়ারি  : ব্যালকনিতে দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে কথা বলছিল। আচমকা রেলিং ভেঙে সোজা নিচে। এমনই মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল রাজস্থানের কোটা। হোস্টেলের ৬ তলা থেকে পড়ে মৃত্যু হল ধূপগুড়ির বাসিন্দা এক মেধাবী ছাত্রের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ১০ টা নাগাদ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম ইশানাংশু ভট্টাচার্য্য (২০)। ধুপগুড়ি ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ২০২২ সাল থেকে সর্বভারতীয় নিট পরীক্ষার প্রস্তুতির জন্য সেখানেই থাকতো ইশানাংশু। তাঁর কোচিং সেন্টারের হোস্টেলে থেকেই সে পড়াশুনা করত। জানা যায়, বৃহস্পতিবার রাতে ইশানাংশু হোস্টেলের ছয় তলার ব্যালকনিতে বসে বন্ধুদের সঙ্গে গল্প করছিল। পিছনে ছিল লোহার তারজালি লাগানো রেলিং। সেখানে ভর দিয়ে জুতো পড়তে যাওয়ার সময়ে আচমকা তারজালি ছিঁড়ে ছ’তলা থেকে নিচে পড়ে যায় ওই ছাত্র। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।


You might also like!