Country

2 years ago

Third meeting of the India Alliance:ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠক আগস্টে, এবার মুম্বইয়ে

The third meeting of the India Alliance is in August, this time in Mumbai
The third meeting of the India Alliance is in August, this time in Mumbai

 

নয়াদিল্লি : কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে এক হয়েছে মোট ২৬ দলের বিরোধী ইন্ডিয়া জোট। পাটনা, বেঙ্গালুরুর পর এবার মহারাষ্ট্রে বৈঠকে বসতে চলেছে ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠক। তৃতীয় বৈঠকের আয়োজক মূলত এনসিপি ও শিব সেনা। শরদ পওয়ার, উদ্ধব ঠাকরেদের আয়োজনে সম্ভাব্য বৈঠকে অংশ নিতে যাওয়ার সম্ভাবনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের । এছাড়া জোটের অন্যান্য মুখ্যমন্ত্রীরাও যাবেন মুম্বইয়ে।

চব্বিশের লোকসভা নির্বাচনে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারকে উৎখাতের ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স (ইন্ডিয়া)। ইতিমধ্যে গত ২ মাসে পাটনা ও বেঙ্গালুরুতে বৈঠক করেছেন নীতীশ কুমার, লালুপ্রসাদ যাদব, মমতা বন্দ্যোপাধ্যায়, মল্লিকার্জুন খাড়গে, অরবিন্দ কেজরিওয়ালরা। প্রথম বৈঠকটি নীতীশ কুমারের নেতৃত্বে ছিল পাটনায়। দ্বিতীয় বৈঠক ছিল ১৭ ও ১৮ জুলাই, বেঙ্গালুরুতে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে সেই বৈঠকেই স্থির হয় ইন্ডিয়া নামটি। তাতেই সম্মত হন সকলে। আর নামকরণের পর থেকেই কেন্দ্রের নিশানায় বিরোধী জোট। প্রধানমন্ত্রী থেকে বিজেপি সাংসদরা সকলেই নামটি নিয়ে কটাক্ষ শুরু করেছেন। পরবর্তী পদক্ষেপের লক্ষ্যে ফের মুম্বইয়ে বৈঠকে বসবে বিরোধী জোট। লোকসভা নির্বাচনে রণকৌশল নিয়ে আলোচনার সম্ভাবনা। সূত্রের খবর, আগস্টের ২৫ ও ২৬ তারিখ মুম্বইয়ে এই বৈঠক হবে। তবে চূড়ান্ত দিনক্ষণ এখনও ঠিক হয়নি।


You might also like!