Breaking News
 
TMC :কালীঘাট বনাম ঋতব্রত শিবির! প্রতীক বিতর্কে থানায় অভিযোগ, তুঙ্গে রাজনৈতিক তরজা Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল

 

Country

1 year ago

Bangla Shasya Bima:আগামী ৩০ নভেম্বর পর্যন্ত রাজ্যের শস্যবিমার মেয়াদ বৃদ্ধি করেছে রাজ্য সরকার

Mamata Banerjee
Mamata Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- আগামী নভেম্বর মাসের শেষদিন পর্যন্ত এ রাজ্যের কৃষকদের আর্থিক সাহায্যের জন্য শস্যবিমার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। রাজ্য সচিবালয় নবান্নের তরফে  এক সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

কৃষি দফতরের অধিকর্তার তরফে জানানো হয়েছে বিশেষ করে ধান চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই কারণে এ রাজ্যের কৃষকদের বাংলা শস্য বিমার আওতায় আনার জন্য রাজ্য সরকারের তরফেও পরিষেবা সঠিকভাবে পৌঁছে দিতে এই তৎপরতা গ্রহণ করা হয়েছে। সাম্প্রতিক সময়ে ঘূর্ণিঝড় দানা'র প্রভাবে প্রাকৃতিক দুর্যোগের দরুণ ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে। সুতরাং চলতি বছরে খরিফ - ২০২৪ মরসুমে চাষিদের পাশে রয়েছে রাজ্য সরকার। এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, প্রথমত বন্যার জলে ভেসেছে শস্য। দ্বিতীয়ত এই ঘূর্ণিঝড়। এর পরিপ্রেক্ষিতে বিশেষ শিবির খুলে চলছে সমীক্ষার কাজ। এই সময় সীমার মধ্যেই নাম নথিভুক্তির জন্য আহ্বান জানানো হয়েছে। অবিলম্বে কৃষকদের কাছে সচেতনতার জন্য চটজলদি বার্তা পৌঁছে দিতে সরকারিস্তরে নির্দেশ দেওয়া হয়েছে।

You might also like!