
নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর : শক্তিশালী দেশ গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, মঙ্গলবার শিক্ষক দিবসের দিন এই অভিমত পোষণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, শিক্ষকই দেশের ভীত। মঙ্গলবার শিক্ষক দিবসে সমস্ত শিক্ষকদের অভিনন্দন জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
তিনি জানান, শিক্ষকরা শুধুমাত্র শিশুদের জ্ঞান ও নৈতিক আদর্শই দান করেন না, বরং একটি শক্তিশালী সমাজ ও দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন। ভারতরত্ন ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনকে তাঁর জন্মবার্ষিকীতে অভিনন্দন জানান অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিক্ষক দিবসে সমস্ত শিক্ষকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
