
নয়াদিল্লি, ১২ আগস্ট : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৩ থেকে ১৫ আগস্টের মধ্যে দেশের নাগরিকদের জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী ট্যুইট করে দেশের নাগরিকদের এই আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, 'হর ঘর তিরঙ্গা' অভিযান স্বাধীনতার অমৃত মহোৎসবে নতুন শক্তির সঞ্চার করেছে।
প্রধানমন্ত্রী মোদী বলেন, দেশবাসীকে এবছর এই অভিযানকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে হবে। ১৩ থেকে ১৫ আগস্টের মধ্যে দেশের গৌরব ও গৌরবের প্রতীক জাতীয় পতাকা উত্তোলন করুন। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী দেশবাসীকে https://harghartiranga.com এই ওয়েবসাইটে পতাকার সঙ্গে সেলফি আপলোড করারও আহ্বানও জানিয়েছেন।
