Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

2 years ago

Mumbai Police : পথ দুর্ঘটনায় আহত বৃদ্ধাকে নিয়ে হাসপাতালে ছুটলেন পুলিশকর্মী, প্রশংসায় ভরালেন নেটিজনেরা

Mumbai Police resque  old woman
Mumbai Police resque old woman

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ১৬ আগস্ট, ৬২ বছর বয়সী এক মহিলা তার স্বামীর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন।অ্যাম্বুলেন্স আসতে দেরি হওয়ায় কোলে তুলে হাসপাতালের পথে ছুটলেন ডিইউটিরত এক পুলিশ কন্সটেবল।মনই কাহিনী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সকলেই পুলিশকর্মীর মহানুভবতাকে কুর্নিশ জানিয়েছেন।

মিডিয়া রিপোর্ট অনুসারে জানা গিয়েছে ৬২ বছর বয়সী মহিলা তার স্বামীর সঙ্গে দেখা করতে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় পথদুর্ঘটনার কবলে পড়েন। দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। মুম্বই পুলিশের একজন কনস্টেবল বৃদ্ধা মহিলাকে কোলে তুলে হাসপাতালের পথে ছুটতে শুরু করেন।  

মুম্বই পুলিশের এহেন কাজের ছবি মুহুর্তে ভাইরাল হয় সমাজ মাধ্যমে, সাথে সেই পলিশ কর্মীকে আকুন্ঠ প্রশংসায় ভরে তোলেন নেটিজনেরা। 

মুম্বাই পুলিশ এই ছবি পোস্ট করে লিখেছে “সর্বদা ডিউটিতে! ১৬ আগস্ট, ৬২ বছর বয়সী এক মহিলা যিনি তার স্বামীর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন। কর্তব্যরত পুলিশকর্মী অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা না করেই তড়িঘড়ি তাঁকে তুলে নিয়ে হাসপাতালের পথে ছোটেন”। পুলিশকর্মীর মহানুভবতাকে স্যালুট জানিয়েছেন নেটিজেনরা। এক ইউজার পুলিশকর্মীর প্রশংসা করে লিখেছেন, “দারুণ মানবিক উদ্যোগ।” অপর জন লিখেছেন, “আজকের দিনে এভাবেই সকলের পাশে থাকা উচিৎ”।

You might also like!