Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

Country

8 months ago

Covid-19 in India Updates: দেশে ফের বাড়ছে করোনা-আক্রান্তের সংখ্যা, ২৪ ঘণ্টায় সংক্রমিত ৫১১ জন

Covid-19 in India
Covid-19 in India

 

নয়াদিল্লি, ৩১ মে : দেশে ফের বাড়তে শুরু করেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, দেশে কোভিডের সক্রিয় রোগীর সংখ্যা ২ হাজার ৭১০ জন। গত একদিনে নতুন করে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৫১১। আক্রান্তের পাশাপাশি কোভিডের জেরে মৃত্যুও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মোট ৭ জনের মৃত্যু হয়েছে। এ বছর ১ জানুয়ারি থেকে কোভিড-১৯ প্রাণ কাড়ল মোট ২২ জনের। দেশের কোভিডের সক্রিয় রোগীর সিংহভাগই কয়েকটি রাজ্যে দেখা গিয়েছে। এই তালিকার সবার শীর্ষে রয়েছে কেরল। দক্ষিণ ভারতের এই রাজ্যে কোভিডের সক্রিয় রোগীর সংখ্যা ১ হাজার ১৪৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা বেড়েছে ২২৭। মহারাষ্ট্রেও সক্রিয় রোগীর সংখ্যা ৪২৪ ছুঁয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪০ জনের শরীরের নতুন করে করোনাভাইরাসের খোঁজ মিলেছে। এর পরই তালিকায় রয়েছে দেশের রাজধানী। দিল্লিতে সক্রিয় রোগীর সংখ্যা এখন ২৯৪ জন। এর মধ্যে শেষ একদিনে আক্রান্ত হয়েছেন ৫৬ জন।


You might also like!