Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Country

1 year ago

Javed Ahmed Rana: দেশের সেনাবাহিনীর পূর্ণ স্বাধীনতা আছে,জাভেদ আহমেদ রানা

Javed Ahmed Rana
Javed Ahmed Rana

 

জম্মু, ২ মে : পহেলগাম কাণ্ডের পর ভারত–পাক উত্তেজনার আবহে দেশের সেনাবাহিনীর প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করলেন জম্মু ও কাশ্মীরের মন্ত্রী জাভেদ আহমেদ রানা। তিনি দৃঢ়ভাবে বলেন, শুরু থেকেই এই দেশে সেনাবাহিনীর স্বাধীনতা ছিল। আমাদের সেনাবাহিনী তাদের কাজে সক্ষম এবং বিশ্বব্যাপী তারা অত্যন্ত সম্মানিত। আমাদের দেশ স্বাধীনতা অর্জনের পর থেকেই সেনাবাহিনীর কাজ করার স্বাধীনতা রয়েছে। এরফলেই তারা দেশের সীমান্ত রক্ষা করতে পারে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করে। তারা দেশের জন্য ত্যাগ স্বীকার করে।

উল্লেখ্য , জম্মু ও কাশ্মীরের পহেলগামের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশই পর্যটক। দু’দশকের ব্যবধানে আবারও কাশ্মীরে বড় হামলার শিকার হন পর্যটকেরা। জম্মু ও কাশ্মীরের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলা আরও একবার নাড়িয়ে দিয়েছে ভারতকে। এই দুঃসময়ে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে বিভিন্ন দেশ। বিদেশ থেকেও এসেছে শোকবার্তা। আমেরিকা, জার্মানি, অস্ট্রেলিয়া, নেপাল, ইজরায়েল-সহ বিশ্বের বিভিন্ন দেশ ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে।


You might also like!