Country

2 years ago

Union Fisheries Minister Purushottam Rupala:মৎস্যজীবিদের মৃত্যুকালীন অর্থ সাহায্যে পাঁচ লাখ টাকা বরাদ্দ কেন্দ্রীয় সরকারের

Union Fisheries Minister Purushottam Rupala
Union Fisheries Minister Purushottam Rupala

 

নয়াদিল্লি  : কেন্দ্রীয় সরকার মৎস্যজীবিদের মৃত্যুকালীন অর্থ সাহায্য পাঁচ লাখ টাকা বরাদ্দ করেছে। কলকাতায় ১৩তম ইন্ডিয়ান ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার ফোরামে কেন্দ্রীয় মৎস মন্ত্রী পুরুষোত্তম রুপালা জানিয়েছেন, এর আগে এই অর্থ সাহায্য মাত্র এক লাখ টাকা ছিল। প্রধানমন্ত্রী তা বৃদ্ধি করে পাঁচ লাখ টাকা বরাদ্দ করেছেন। পাশাপাশি অ্যাকোয়াকালচারে শস্য বীমা সহ মৎস্যজীবীদের জন্য নানা ধরনের বীমা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরো জানান, কিষাণ ক্রেডিট কার্ড-এর মত মৎস্যচাষীদের জন্যও ক্রেডিট কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শ্রী রুপালা জানান, বর্তমানে দেশে ৩ কোটি মৎস্যজীবী পরিবার এবং ৮হাজার কিলোমিটার উপকূল এলাকা রয়েছে। বর্তমানে মৎস্যক্ষেত্রে ৬০ হাজার কোটি টাকার রফতানি হয়ে থাকে। শীঘ্রই তা ১লাখ কোটিতে পরিণত হবে বলে মন্ত্রী জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, স্বাধীনতার পর থেকে ২০১৪ সাল পর্যন্ত মৎস্যক্ষেত্রে শুধুমাত্র ৩লক্ষ ৬৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ২০১৪ সালের পর, মাত্র ১০ বছরে ৩৮ হাজার কোটি বরাদ্দ করা হয়েছে।


You might also like!