Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Farooq Abdullah: কাশ্মীরে এখনও সন্ত্রাস শেষ হয়নি, পুঞ্চ-হামলার প্রেক্ষিতে মন্তব্য ফারুকের

Terrorism is not over in Kashmir yet, comments Farooq in the wake of the punch attack
Terrorism is not over in Kashmir yet, comments Farooq in the wake of the punch attack

 

শ্রীনগর, ২২ ডিসেম্বর: জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ এখনও শেষ হয়নি। জোর দিয়ে বললেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স-এর সভাপতি ফারুক আব্দুল্লাহ। জম্মু ও কাশ্মীরের পুঞ্চে ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে ফারুক আব্দুল্লাহ বলেছেন, "জম্মু ও কাশ্মীরে এখনও সন্ত্রাস চলছে, এইমাত্র একটা ঘটনা ঘটেছে। সন্ত্রাস শেষ হয়নি। তাঁরা (কেন্দ্রীয় সরকার) শুধু কাশ্মীরে পর্যটন বাড়ানোর কথা বলছে। একজন পর্যটক গুলিবিদ্ধ হলে এখানে কেউ আসবে না।"

প্রসঙ্গত, এর আগে বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় ৪ জন সৈনিক শহীদ হয়েছেন, এছাড়াও ৩ জন জওয়ান আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে জম্মুর পুঞ্চে ভারতীয় সেনার একটি ট্রাক লক্ষ্য করে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। ওই ট্রাকটিতে জওয়ানদের নিয়ে যাওয়া হচ্ছিল। পুঞ্চের থানামান্দি এলাকার শাবনীতে কয়েক জন জঙ্গি ট্রাকটি লক্ষ্য করে গুলি চালায়। হামলায় ৪ জন জওয়ান প্রাণ হারিয়েছেন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…