
চেন্নাই, ৯ মার্চ : ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে তোপ দাগলেন তেলেঙ্গানার মন্ত্রী কে টি রামা রাও। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, বিজেপির সবাই কী রাজা হরিশচন্দ্রের ভাই? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন কে টি রামা রাও। তিনি বলেছেন, "বিজেপির সবাই কি শুদ্ধ? হয়রানি, রাজনৈতিক প্রতিহিংসা এবং ভয় দেখানো নরেন্দ্র মোদীর জন্য অন্যত্র কাজে দিতে পারে। সে আগুন নিয়ে খেলছে এবং আমি নিশ্চিত আগামী দিনে সে তা বুঝতে পারবে। তিনি যে ডাবল ইঞ্জিনের কথা বলেন-অর্থনৈতিক ইঞ্জিন আদানি, রাজনৈতিক ইঞ্জিন মোদী।"
তেলেঙ্গানার মন্ত্রী কে টি রামা রাও আরও বলেছেন, আদানির বিরুদ্ধে অভিযোগের বিষয়ে কেন কোনও বলেন না প্রধানমন্ত্রী মোদী? আমরা বলছি গৌতম আদানি নরেন্দ্র মোদীর প্রক্সি। তাঁর কি সাহস আছে দেশের সামনে আসার? বিজেপিতে সবাই কি রাজা হরিশচন্দ্রের ভাই?
