Country

2 years ago

Social activist Teesta Shetlabad:সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন তিস্তা, ১৯ জুলাই পর্যন্ত সমাজকর্মীকে গ্রেফতারি থেকে রক্ষাকবচ

Social activist Teesta Shetlabad
Social activist Teesta Shetlabad

 

নয়াদিল্লি, ৫ জুলাই  : সুপ্রিম কোর্টে বড় স্বস্তি পেলেন সমাজকর্মী তিস্তা শেতলবাদ। আগামী ১৯ জুলাই পর্যন্ত তাঁকে গ্রেফতার করা যাবে না বলে বুধবার জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গাভাই, বিচারপতি এএস বোপন্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ। মামলার পরবর্তী শুনানি আগামী ১৯ জুলাই। ২০২২ সালের ২৫ জুন মুম্বই থেকে গ্রেফতার করা হয়েছিল সাংবাদিক তথা মানবাধিকার কর্মী তিস্তাকে। তার পর সেপ্টেম্বরে তিনি সুপ্রিম কোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পান। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ার আগে তিনি গুজরাট হাইকোর্টে সাধারণ জামিনের আর্জি জানান।

কিন্তু সেই আর্জি খারিজ করে দিয়ে সম্প্রতি গুজরাট হাইকোর্ট তিস্তাকে দ্রুত আত্মসমর্পণের নির্দেশ দেয়। তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সমাজকর্মী। পয়লা জুলাই রাতে বিশেষ শুনানি হয় সুপ্রিম কোর্টে। তাতে তিস্তাকে এক সপ্তাহের জন্য রক্ষাকবচ প্রদান করে শীর্ষ আদালত। সেই মামলারই শুনানি ছিল বুধবার। বিচারপতি বিআর গাভাই, বিচারপতি এএস বোপন্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ এ বিষয়ে গুজরাট সরকারের জবাব তলব করেছে। আগামী ১৯ জুলাই এই মামলার পরবর্তী শুনানি। সে দিনই গুজরাত সরকারকে জবাব জানাতে হবে আদালতকে।


You might also like!