Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

Andhra Pradesh::চন্দ্রবাবুর গ্রেফতারিতে ক্ষোভে ফুঁসছে টিডিপি, বিক্ষোভ প্রদর্শন দলীয় কর্মী-সমর্থকদের

TDP angry over Chandrababu's arrest, party workers-supporters protest
TDP angry over Chandrababu's arrest, party workers-supporters protest

 

বিজওয়াড়া, ৯ সেপ্টেম্বর : অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও টিডিপি প্রধান এন চন্দ্রবাবু নাইডুর গ্রেফতারিতে ক্ষোভে ফুঁসছে টিডিপি নেতৃত্ব। দুর্নীতির মামলায় চন্দ্রবাবু নাইডুকে গ্রেফতারের প্রতিবাদে শনিবার বিক্ষোভ প্রদর্শন করেন নাইডুর ছেলে নারা লোকেশ। রাস্তায় বসে বিক্ষোভ দেখান তিনি ও দলের অন্যান্য নেতৃবৃন্দ। অন্যদিকে, তিরুপতির অন্নপূর্ণা সারুকুলু সেন্টারেও বিক্ষোভ দেখান টিডিপি-র কর্মী-সমর্থকরা।

উল্লেখ্য, দক্ষতা উন্নয়ন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র প্রধান এন চন্দ্রবাবু নায়ডু। শনিবার সকালে সিআইডি তাঁকে গ্রেফতার করেছে বলে দলের এক মুখপাত্র জানিয়েছেন। ২০২১ সালে এই দুর্নীতির মামলায় চন্দ্রবাবুর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর।

টিডিপি সূত্রে খবর, দলীয় কর্মসূচি উপলক্ষে অন্ধ্রপ্রদেশের নান্দিয়ালে ছিলেন চন্দ্রবাবু। একটি জনসভায় ভাষণ দেওয়ার পরে ভ্যানিটি ভ্যানে বিশ্রাম নিচ্ছিলেন। শনিবার ভোরে সেখানেই হানা দেয় সিআইডি এবং অন্ধ্র পুলিশ। সকাল ৬টা নাগাদ তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারির পর চন্দ্রবাবুকে মেডিক্যাল পরীক্ষার জন্য নান্দিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


You might also like!