
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সুপ্রিম কোর্টের রায়ে আপাতত স্বস্তিতে রাহুল। ২০১৯ সালে মোদী পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করে মানহানির মামলায় জড়িয়ে পড়েছিলেন রাহুল গান্ধী। চলতি বছরই গুজরাটের সুরাট আদালত ওই মামলায় রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে এবং দুই বছরের কারাদণ্ডের সাজা দেয়। সেই সাজায় স্থগিতাদেশ চেয়েই একের পর এক আদালতের দ্বারস্থ হচ্ছিলেন রাহুল। শেষে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি।
এদিন সুপ্রিম কোর্টে এই মামলার শুনানির সময় রাহুলের হয়ে জোরাল সওয়াল করেন কংগ্রেস নেতা তথা আইনজীবী অভিষেক মনু সিংভি। তিনি বলেন, "রাহুল গান্ধী কোনও দাগী ক্রিমিনাল নন। বিজেপি নেতারা তাঁর বিরুদ্ধে এতদিন পর্যন্ত যতগুলি অভিযোগ দায়ের করেছেন, তার কোনওটাতেই সাজাপ্রাপ্ত হননি কংগ্রেস নেতা।"
