Country

2 years ago

Cyclone :২৪ ঘণ্টায় আরও শক্তিশালী হবে অতি প্রবল ঘূর্ণিঝড় 'বিপর্যয়', গুজরাটের তিথাল সৈকতে উচ্চ ঢেউ

Cyclone
Cyclone

 

নয়াদিল্লি, ১০ জুন : অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘বিপর্যয়’। আগামী ২৪ ঘণ্টায় আরও শক্তি সঞ্চয় করতে পারে আরব সাগরে তৈরি এই ঘূর্ণিঝড়। তার পর ঝড়টি উত্তর-উত্তর পূর্ব দিক বরাবর অগ্রসর হবে। শনিবার এমনটাই জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। আইএমডি জানিয়েছে, ৯ জুন রাত ১১.৩০ মিনিট নাগাদ ঘূর্ণিঝড় বিপর্যয় পূর্ব-মধ্য আরব সাগরের ওপর ১৬.০ উত্তর অক্ষাংশ এবং ৬৭.৪ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছিল, পরবর্তী ২৪ ঘন্টায় আরও শক্তি সঞ্চয় করে উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।

গুজরাট, কেরল, কর্নাটক, লাক্ষাদ্বীপের উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। গুজরাটের ভালসাদে তিথাল সৈকত ১৪ জুন পর্যন্ত বন্ধ রাখা হয়েছে, এই সময়ে জনপ্রিয় এই সৈকতে যেতে পারবেন না পর্য্টকরা। শনিবার গুজরাটের তিথাল সৈকতে উচ্চ ঢেউ দেখা গিয়েছে। আরব সাগরে তৈরি এই ঘূর্ণিঝড়ের নাম রেখেছে বাংলাদেশ। ঝড়টি কোথায় আছড়ে পড়বে, তা এখনও জানা যায়নি। তবে ভারতে আঘাত হানার আশঙ্কা নেই বলেই মনে করছেন আবহবিদরা। সরাসরি প্রভাব পড়বে না ভারতে।


You might also like!