Breaking News

 

Country

1 year ago

Kerala: ৩১ মে কেরলে ঢুকে পড়ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু, সুখবর জানিয়ে দিল আইএমডি

Southwest Monsoon is entering Kerala on May 31, IMD informed
Southwest Monsoon is entering Kerala on May 31, IMD informed

 

নয়াদিল্লি, ২২ মে: সুখবর জানিয়েই দিল ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। আগামী ৩১ মে কেরলে প্রবেশ করবে বর্ষা। ওই দিন কেরল থেকে দেশে পা রাখবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। বুধবার আইএমডি জানিয়েছে, "এই বছর দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ৩১ মে কেরলে প্রবেশ করতে চলেছে।"

অর্থাৎ এবার বর্ষা আগাম প্রবেশ করছে না, এটাই স্বাভাবিক সময়। কেরলে বর্ষার বৃষ্টি শুরু হয় সাধারণত ১ জুন। জুন ও জুলাই কৃষির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বৃষ্টির মাস হিসাবে বিবেচিত হয়, কারণ খরিফ ফসলের বেশিরভাগ বপন এই সময়ে হয়। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এ বছর বর্ষার বৃষ্টি স্বাভাবিকের চেয়ে বেশি হতে চলেছে। এ বছর বর্ষায় গড় বৃষ্টিপাত হতে পারে বলে মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা।

You might also like!