
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মানালি জুড়ে তুষারপাত চলেছে। পর্যটকদের খুব মজা। সেই বরফ দিয়ে ইতিমধ্যে একাধিক খাবার তৈরির খবরও পাওয়া গেছে। এবার এক তরুণী তৈরি করলো সুস্বাদু আইসক্রিম। দিব্যি সবাই মিলে চেটে-পুটে খেয়ে নিলো। এর আগে আমরা দেখেছি বরফ দিয়ে পিৎজা,রসগোল্লা,ফুচকা বানাতে। এবার অপূর্ব আইসক্রিম। ইনস্টাগ্রামে ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে,একজন মহিলা মাটিতে পড়ে থাকা কিছু তুষার তুলে একটি বাটিতে রাখছেন। তারপর সেই বরফে মেলালেন সামান্য কনডেন্সড মিল্ক এবং ভ্যানিলা এসেন্স। তাজা বরফ দিয়ে তৈরি এই আইসক্রিম খাওয়ার ভিডিওটি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে হইচই ফেলে দিয়েছে। ভিডিওটি রেকর্ড করা হয়েছে মানালিতে। যেখানে মাঝেমধ্যেই বরফ পড়ে।
নারডি সিস্টারস নামের একটি ফুড ব্লগিং পেজ ইনস্টাগ্রামে এই আশ্চর্যজনক রেসিপিটির ভিডিও শেয়ার করেছে। ভিডিওতে আপনি দেখলেন যে কীভাবে একজন মহিলা মাটিতে পড়ে থাকা বরফ ব্যবহার করে ভ্যানিলা আইসক্রিম তৈরি করে ফেললেন, আবার খেয়েও ফেললেন। ভিডিওটি নিয়ে অবশ্য পক্ষে বিপক্ষে অনেক মন্তব্য এসেছে। তবে অভিনব এতে কোনো সন্দেহ নেই।
