
শিমলা, ১৩ জানুয়ারি : তুষারপাত হয়েই চলেছে হিমাচল প্রদেশে। অবিরাম তুষারপাতের সৌজন্যে বরফের চাদরে ঢাকা পড়েছে হিমাচল প্রদেশের রাজধানী শিমলা। তুষারপাত হয়েছে কুল্লুতেও। ঘর-বাড়ি, রাস্তাঘাট, গাছপালা সব কিছুই বরফে ঢাকা পড়েছে।
অনর্গল তুষারপাতের কারণে শুক্রবার সকালে দেখা যায় শিমলা জেলার নারকান্ডা এলাকা বরফের চাদরে ঢাকা পড়েছে। হিমাচল প্রদেশের উঁচু পার্বত্য এলাকায় ব্যাপক তুষারপাত হয়েছে। হিমাচল প্রদেশের কুল্লু জেলার মালানা গ্রাম এদিন বরফের চাদরে ঢাকা পড়েছে।
এদিকে, তুষারপাত হচ্ছে কাশ্মীরেও। খারাপ আবহাওয়া ও রামবান সেক্টরে পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ার কারণে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
