Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Snow Fall : হিমাচল প্রদেশে তুষারপাত, সিমলায় যান চলাচল ব্যাহত

Snow Fall
Snow Fall

 

সিমলা, ২০ জানুয়ারি  : হিমাচল প্রদেশে বৃষ্টি ও তুষারপাতের কারণে ঠান্ডার প্রকোপ বেড়েছে। প্রবল তুষারপাতের কারণে সিমলা জেলার উঁচু এলাকায় যাওয়ার প্রধান রাস্তাগুলি বন্ধ হয়ে গেছে। সিমলা পুলিশ তার ফেসবুক পেজে জানিয়েছে, সকাল থেকেই নারকান্দায় রামপুর-সিমলা জাতীয় সড়ক অবরুদ্ধ।

পুলিশ জানায়, সিমলা-চৌপাল সড়কের জানালা, খাদাপাথরের কাছে সিমলা-রোহরু সড়ক বন্ধ রয়েছে। চোপালে প্রায় ৩-৪ ইঞ্চি এবং নারকান্দায় প্রায় ৫ ইঞ্চি বরফ পড়েছে। এসব এলাকায় এখনো তুষারপাত হচ্ছে। সিমলার সর্বোচ্চ শৃঙ্গ জাখুও বরফে ঢাকা।

সিমলার কাছে একটি পর্যটন কেন্দ্র কুফরিতে তাজা তুষারপাতের ফলে রাস্তাটি পিচ্ছিল হয়ে গেছে। স্থানীয় প্রশাসন তুষার পরিষ্কারের জন্য যন্ত্রপাতি মোতায়েন করেছে। রাস্তা থেকে তুষার পরিষ্কার না হওয়া পর্যন্ত পর্যটকদের এসব রুটে ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে পুলিশ ও প্রশাসন।

রাজ্যের উপজাতীয় জেলা লাহৌল-স্পিতি, কিন্নর, কুল্লু এবং চাম্বার উচ্চতর এলাকায়ও তুষারপাত হচ্ছে। সমতল ভূমিতে ঠাণ্ডা বাতাসের সঙ্গে বৃষ্টি হচ্ছে। তুষারপাতের কারণে মানালি-লেহ জাতীয় সড়ক এবং লাহৌল-স্পিতির দারচা-শিঙ্কুলা সড়ক অবরুদ্ধ। আবহাওয়া দফতর আগামী ২৪ ঘন্টা রাজ্যের উচ্চতর অঞ্চলে তুষারপাত এবং সমতল ভূমিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…