Country

2 years ago

Pune:পুনেতে গ্যাস ভর্তি ট্যাঙ্কারে আগুন লেগে পুড়ে গেল ছ'টি গাড়ি

Six vehicles burnt in gas tanker fire in Pune
Six vehicles burnt in gas tanker fire in Pune

 

মুম্বই, ৯ অক্টোবর : মহারাষ্ট্রের পুনেতে গ্যাস ভর্তি ট্যাঙ্কারে আগুন লেগে পুড়ে যায় ছয়টি গাড়ি। মহারাষ্ট্রের পুনে জেলার পিম্পরি চিঞ্চওয়াড় শহরের পুনে-বেঙ্গালুরু হাইওয়েতে রবিবার রাতে হঠাৎ করে প্রোপিলিন গ্যাস ভর্তি একটি ট্যাঙ্কারে আগুন লেগে যায়। পাঁচটি স্কুল বাস সহ মোট ছটি গাড়ি পুড়ে যায়। সোমবার সকাল পর্যন্ত দমকল বিভাগের কর্মীরা ছটি গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনে।

পিম্পরি-চিঞ্চওয়াড় পুলিশ জানিয়েছে, রবিবার রাতে পিম্পরি-চিঞ্চওয়াড়ের তাথাওয়াডে এলাকায় জেএসপিএম কলেজের পাশে প্রোপিলিন গ্যাস ভর্তি একটি ট্যাঙ্কার থেকে ঘরোয়া ও বাণিজ্যিক সিলিন্ডারে গ্যাস ভর্তির কাজ চলছিল। আচমকাই গ্যাস লিক করে ট্যাঙ্কারটিতে আগুন ধরে যায়। এই ঘটনার পর হঠাৎ করেই গ্যাস সিলিন্ডারেও বিস্ফোরণ হয়। ঘটনার খবর পেয়ে দমকল বিভাগের ছটি গাড়ি ঘটনাস্থলে এসে অনেক চেষ্টার পর সোমবার সকালে আগুন নিয়ন্ত্রণে আনে। জেএসপিএম কলেজের পাশে দাঁড়ানো পাঁচটি কলেজ বাসও সম্পূর্ণ পুড়ে গেছে। ঘটনায় যদিও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।


You might also like!