Road Accident : তামিলনাড়ুর চেঙ্গলপাট্টুতে তিনটি গাড়ির সংঘর্ষে মৃত্যু ছয়জনের

Six people died in collision of three vehicles
Six people died in collision of three vehicles

 

চেঙ্গালপাট্টু, ৭ ডিসেম্বর  : তামিলনাড়ুর চেঙ্গলপাট্টুতে একটি সড়ক দুর্ঘটনায় তিনটি গাড়ির সংঘর্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। আরও ছয়জন আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আহতদের কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পল্লভরামের পাশে পোজিচালুর জ্ঞানম্বিকাই স্ট্রিট এলাকার দশজন লোক কার্তিকাই দীপম উত্সব উপলক্ষে একটি গাড়িতে তিরুভান্নামালাই আন্নামালাইয়ার মন্দিরে গিয়েছিল৷

বুধবার ভোরে দর্শন শেষ করে একই গাড়িতে বাড়ি ফিরছিলেন তারা। ভোর ৪টা নাগাদ মধুরান্থকামের কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কন্টেইনার লরির সঙ্গে গাড়ির সংঘর্ষ হয়। একই সময়ে পেছন থেকে দ্রুতগামী আরেকটি গাড়ি দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে ধাক্কা মারে। দুটি গাড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় চন্দ্রশেখর (৭০), শশিকুমার (৩৫), দামোদরন (২৮), ইহুমালাই (৬৫), গোকুল (৩৩) এবং শেখর (৫৫) নামে।

একই এলাকার সতীশ (২৭), শেখর (৩৭), আয়নার (৩৫) ও রবি (২৬) সহ আরও ছয়জন আহত হয়ে চেঙ্গলপাট্টু সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার বিষয়ে একটি মামলা দায়ের করে পুলিশ তদন্ত শুরু করেছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…