Country

3 years ago

North East Frontier Railway: শিলচর-কলকাতা আরও ২৬টি ট্রিপে চলবে উৎসব স্পেশাল ট্রেন

Northeast Frontier Railway
Northeast Frontier Railway

 

গুয়াহাটি, ১৬ জানুয়ারি : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে ০৫৬৩৯/০৫৬৪০ শিলচর-কলকাতা-শিলচর উৎসব স্পেশাল ট্রেনের পরিষেবা আরও ২৬টি ট্রিপের জন্য অব্যাহত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই স্পেশাল ট্রেনটি ১৯ জানুয়ারি থেকে ১৪ জুলাই পর্যন্ত বিদ্যমান সময়সূচি, স্টপেজও গঠনের সাথে নিজের পরিষেবা অব্যাহত রাখবে। অতিরিক্ত এই পরিষেবা যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে সাহায্য করবে।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে এক প্রেসবার্তায় জানান, ০৫৬৩৯ শিলচর-কলকাতা উৎসব স্পেশাল ট্রেনটি ১৯ জানুয়ারি থেকে ১৩ জুলাই প্রত্যেক বৃহস্পতিবার শিলচর থেকে ০৬.০০ ঘণ্টায় রওয়ানা দিয়ে পরের দিন ১৩.০০ ঘণ্টায় কলকাতা পৌঁছবে। ফেরত যাত্রার সময় ০৫৬৪০ কলকাতা-শিলচর উৎসব স্পেশাল ট্রেনটি ২০ জানুয়ারি থেকে ১৪ জুলাই পর্যন্ত প্রত্যেক শুক্রবার কলকাতা থেকে ১৫.০০ ঘণ্টায় রওয়ানা দিয়ে রবিবার ০০.৩০ ঘণ্টায় শিলচর পৌঁছবে।

তিনি জানান, এই ট্রেনের অব্যাহত পরিষেবা কলকাতাগামী অন্যান্য ট্রেনগুলির ওয়েটিংলিস্টের যাত্রীদের চাহিদা পূরণ করবে। করিমগঞ্জ, ডিমাহাসাও জেলা ও লামডিং, হোজাই, গুয়াহাটি, গোয়ালপাড়া, নিউআলিপুরদুয়ারের মতো অঞ্চলের মানুষরা নিশ্চিত টিকিটের সাথে নিজেদের যাত্রা আরামদায়কভাবে করতে সক্ষম হবেন।

এই ট্রেনের স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইট ও এনটিইএস-এর মাধ্যমে পাওয়া যাবে এবং বিভিন্ন খবরের কাগজ ও উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের সোশাল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে। যাত্রা করার আগে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানিয়েছেন সব্যসাচী দে।

You might also like!