Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Air India: শিবরাজকে বিমানের ভাঙা আসন বরাদ্দ; ক্ষুব্ধ কেন্দ্রীয় মন্ত্রী, ক্ষমা চাইল এয়ার ইন্ডিয়া

Shivraj Singh Chouhan
Shivraj Singh Chouhan

 

নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি : এয়ার ইন্ডিয়ার বিমানে ভাঙা আসন বরাদ্দ করা হল কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহানকে। আর তাতেই বেজায় চটে গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকে তিরস্কার করেছেন শিবরাজ। পরে কেন্দ্রীয়মন্ত্রীর কাছে ক্ষমা চেয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।

শনিবার সামাজিক মাধ্যম এক্স-এ নিজের মনের কথা তুলে ধরেছেন শিবরাজ সিং চৌহান। শিবরাজ লিখছেন, "শনিবার আমাকে ভোপাল থেকে দিল্লি আসতে হয়েছিল। আমি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নম্বর এআই৪৩৬-এ টিকিট বুক করেছিলাম, আমাকে ৮সি নম্বর সিট বরাদ্দ করা হয়েছিল। আমি গিয়ে সিটে বসলাম, সিটটি ভাঙা অবস্থায় ছিল। ওই আসনে বসতে অস্বস্তি হচ্ছিল। আমি যখন এয়ারলাইন স্টাফদের জিজ্ঞাসা করলাম, খারাপ থাকা সত্ত্বেও এই আসন কেন আমায় বরাদ্দ করা হল, তাঁরা আমাকে বলেছে, ম্যানেজমেন্টকে আগেই জানানো হয়েছিল যে এই আসনটি ভাল নয় এবং এর টিকিট বিক্রি করা উচিত নয়। আমার ধারণা ছিল, টাটা দায়িত্ব নেওয়ার পরে এয়ার ইন্ডিয়ার পরিষেবার উন্নতি হবে, কিন্তু তা আমার ভুল ধারণায় পরিণত হয়েছে।"

শিবরাজের এই টুইটের পরই ক্ষমা চেয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। তাঁরা জানিয়েছেন, "এই অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। অনুগ্রহ করে নিশ্চিন্ত থাকুন, ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেজন্য আমরা এই বিষয়টি সাবধানতার সঙ্গে দেখছি। আমরা আপনার সঙ্গে কথা বলার সুযোগ চাইছি।"


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…