Breaking News
 
Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা Seventh state pay commission : রাজ্যে নতুন বেতন কমিশন, সপ্তম পে কমিশনের ঘোষণা শুভেন্দু সরকারের, ডিএ নিয়ে আপাত অনিশ্চয়তা

 

Country

2 years ago

Landslide in Shimla : শিমলায় ভূমিধস আতঙ্ক : ষষ্ঠ দিনে পড়ল তল্লাশি অভিযান, এখনও নিখোঁজ ৪ জন

Landslide in Shimla (File Picture)
Landslide in Shimla (File Picture)

 

শিমলা, ১৯ আগস্ট : ভয়াবহ ভূমিধসের পর ৫-দিন অতিক্রান্ত, হিমাচল প্রদেশের শিমলার সামার হিল এলাকায় এখনও উদ্ধারকাজ জারি রয়েছে। শনিবার ষষ্ঠ দিনে পড়ল উদ্ধারকাজ ও তল্লাশি অভিযান। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ইন্সপেক্টর নাসিফ খান বলেছেন, তল্লাশি অভিযান ষষ্ঠ দিনে পড়ল। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, সেনাবাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ও অন্যান্য উদ্ধারকারী দল তল্লাশি অভিযান চালাচ্ছে। শুক্রবারই ১৬টি দেহ উদ্ধার হয়েছে। আরও ৪ জন এখনও নিখোঁজ রয়েছেন।

উল্লেখ্য, গত ১৪ আগস্ট ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে শিমলায় সামার হিল এলাকায়। ৫-দিন কেটে গিয়েছে, অথচ এখনও ৪ জন নিখোঁজ। তবে, ওই ৪ জনের বেঁচে থাকার আর কোনও সম্ভাবনাও নেই। এনডিআরএফ-এর ১৪ নম্বর ব্যাটালিয়নের সেকেন্ড ইন কমান্ড বি এস রাজপুত বলেছেন, উদ্ধারকাজে বিশেষ প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে।

You might also like!